সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে বজ্রপাতের আঘাতে সুরুজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার উপজেলার বুরুঙ্গা ইউপির মুক্তারপুর হাওড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া গ্রামের আপ্তাব আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের উকিল মিয়া (৩০) ও মোশাহীদ আলী (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের সুরুজ আলী, মোশাহীদ আলী ও উকিল মিয়া নৌকা যোগে স্থানীয় মুক্তারপুর হাওড়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিসহ প্রচন্ড বজ্রপাত হলে ঘটনা স্থলেই সুরজ আলী নিহত হন এবং মোশাহীদ আলী ও উকিল মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বজ্রপাতে নিহত ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি