সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট জেলার ওসমানীনগরে মিনিবাসে লাকী বেগম বহিনীর অতর্কিত হামলার জেরে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে বাস চালকরা। এতে যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। যানা যায়, রবিবার বিকাল ৪টার সময় উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। সকালের দিকে লাকি বেগমের সাথে চালকের কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে লাকি বেগম তার স্বামীসহ ৫/৬ জনকে নিয়ে এ হামলা চালায়। শ্রমিক ও উপস্থিত সাধারণ জনগণ বিষয়টি বুঝার আগেই লাকি বেগম ও তার সহযোগিরা স্থান ত্যাগ করে। স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা মিনিবাস (সিলেট-জ-১১-০০০৫) গোয়ালাবাজারে পৌঁছা মাত্র লাকি বেগম ও তার স্বামী এবং সাথে আরো ৫/৬ জন চালক অসিম এর উপর অতর্কিত হামলা চালায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এ ব্যাপারে এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে গাড়ি চলাচলে স্বাভাবিক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি