সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
সিলেট :: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়ীত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এ কে মাহবুবুল হক।
রোববার দায়ীত্ব গ্রহণ ও কাজে যোগদান করেছেন তিনি।
তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বানছারামপুর থানায় জন্মগ্রহন করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরারসরি ক্যাপ্টেন পদে যোগদান করেন। চাকুরীকালীন সময়ে তিনি এমপিএইচ এবং এমফিল ডিগ্রী অর্জন করেন।
বিগত চাকুরী জীবনে তিনি সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন যার মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালের অধিনায়ক, ফিল্ড মেডিকেল ই্উনিটে অধিনায়ক, সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের স্টাফ পদ, আমর্ড ফোসের্স মেডিকেল কলেজ ও এএমসি সেন্টার এন্ড স্কুলে স্টাফ পদ উল্লেখযোগ্য।
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ওকেপি-৫ কুয়েত ও ব্যানব্যাট-৬ সুদানে জাতিসংঘ মিশনে প্রায় সাড়ে ৪ বৎসর কর্মরত ছিলেন। তাছাড়াও তিনি বিজিবি ও ক্যাডেট কলেজের আরএমও হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমান পদবীতে যোগদানের পূর্বে ১৭ পদাতিক ডিভিশন, জালালাবাদ সেনানিবাস সিলেট, এ্যসিটেন্ট ডাইরেক্টর মিডিকেল সার্ভিসেস (এডিএমএস) হিসেবে এক বৎসর ৬ মাস দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে অত্র হাসপাতালের পরিচালক পদে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি