সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের ‘হামলা’র প্রতিবাদে ও তাদের গ্রেফতারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান করছে তারা। মঙ্গলবার সকাল ৭টার দিকে তারা ক্যাম্পাসে অবস্থান করে কলেজের মূল গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা হামলাকারী ব্যবসায়ীর গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে একই দাবিতে গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর মধুশহীদ এলাকায় পর্যন্ত এসে পুনরায় ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়। দোষী ব্যবসায়ীকে গ্রেফতার না করলে আজ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেয়েছিন তারা। ওই ঘোষণা অনুযায়ী তারা আজ ক্যাম্পাসে অবস্থান করে ক্লাস বর্জন করেছেন। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় মোবাইলে লোড দেয়াকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি