ওসমানী স্মৃতি পরিষদ’র ইফতার মাহফিল ও আলোচনা……

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬

ওসমানী স্মৃতি পরিষদ’র ইফতার মাহফিল ও আলোচনা……

Manual8 Ad Code

file (2)

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : ওসমানী স্মৃতি পরিষদ সিলেট এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন। মঙ্গলবার (২৮ জুন) ২২তম রমজানে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ওসমানী স্মৃতি পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান লায়েক এর সভাপতিত্বে ও রওশন জলিল কুরেশীর পরিচালনায়, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিউম্যানস রাইট সোসাইটির বিভাগীয় সভাপতি ও সাবেক সেনা অফিসার দেলওয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাপ্তাহিক বাংলারমাটি পত্রিকার সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সিলেট পলিটেকনিক্যাল কলেজের প্রফেসর আব্দুর রইফ, প্রীতিরাজ রেষ্টুরেন্ট এর স্বত্তাধীকারি আতাউর রহমান, সাবেক কাউন্সিলর নাজনিন আক্তার কনা, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবী কছির আলী আব্দুর রব, পরিষদের সি:যুগ্ম আহবায়ক সুনির্মল সেন, বাংলারমাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল “সুরমা মেইল ডটকম’র সম্পাদক মণ্ডলীর সভাপতি মোহাম্মদ হানিফ, দি এশিয়া এইজ’র সিলেট ব্যুরো প্রধান আব্দুল হালিম সাগর, সমাজসেবী হাবিবুর রহমান হাবিব, ২৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল ইসলাম শান্ত, সাপ্তাহিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক নোমাম চৌধুরী, জাতীয় জনতা পার্টির মহানগর শাখার সহ-সভাপতি শফিকুর রহমান শফিক, বীর মুক্তিযুদ্ধা ও জনতা পার্টির নেতা মো: হাবিবুল ইসলাম শাহা, মাওলানা হুসেইন আহমদ।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে মুক্তিযুদ্ধের গুরুত্ব দায়িত্ব পালন করে মাত্র নয় মাসে পাকহানাদার বাহিনীকে আত্মসমর্থনে বাধ্য করেছিলেন। তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং আপদ মস্তক গণতন্ত্রমনা। রাজনীতিতে সমান ভূমিকা রেখেছেন। সারা জীবন তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। ওসমানীর জীবন ও কর্ম আমাদের অনুপ্রেরণার উৎস। ওসমানীকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস অপূর্ণ থেকে যাবে। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। জাতি যে কোন সংকটে তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীর মধ্যে সীমাবন্ধ না রেখে তার আদর্শ সমাজে প্রতিষ্ঠা পেলে দেশ ও জাতি উপকৃত হবে।

আলোচনা শেষে ওসমানী স্মৃতি পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান লায়েক এর নানী রোগ মুক্ত কামনা করে দোয় করা হয়।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অভিনেতা শায়েদ মোশারফ, বাউল শিল্পী শীতন বাবু, চেতনা একাত্তর এর মহা সচিব মনির হোসেন, তাজপুর ইউনিয়নের ইউপি সদস্য সুমন আহমদ, সাংবাদিক সনতোষ চক্রবর্তী, আক্তার হোসেন, তারেক আহমদ চৌধুরী, আলী হোসেন, নুপুর সংগীতালয়ের পরিচালক তুহিন আহমদ খান, দৈনিক আজকালের সিলেট ব্যুরো প্রধান রায়হান আহমদ, মানবাধীকার কর্মী রতœা বেগম, কিরণ দেবনাথ, ফয়সল আহমদ চৌধুরী, তানভির হোসেন, বাবুল মিয়া, জাহেদ আহমদ, তাহমিনা বেগম, ফাতেহা বেগম, সায়মা আক্তার, লিজা বেগম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code