ওসমানী হাসপাতালের ৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

ওসমানী হাসপাতালের ৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ তলা থেকে লাফ দিয়ে পড়া এক রোগীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

 

ওই রোগীর নাম আলমগীর হোসেন (২৮)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।

 

আলমগীর নামে ওই রোগী হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার ৩৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দেন। এতে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এএইচ)

Manual7 Ad Code


 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code