কমলগঞ্জে চা-বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

কমলগঞ্জে চা-বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের সেকশনের মাঝে গাছের ডালের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিপুল কল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা-বাগানের পোস্ট অফিস সড়কের রামো কলের ছেলে।

 

Manual1 Ad Code

মাধবপুর চা-বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর বলেন, বেলা ১১টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে আকাশমণিগাছের ডালের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখি। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা-বাগানের কোনো শ্রমিক নয়। তাঁর সঙ্গে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।

 

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, চা-বাগানের সেকশনে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে লাশের পরিচয় মেলেনি। পরে মাধবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারী সদস্য বীণা রানী তাঁর পরিচয় নিশ্চিত করেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code