কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা গ্রেফতার

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা মাসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

 

এর আগে মঙ্গলবার (৩ জুন) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেন। নিহতরা হলেন- কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। এ সময় তাদের মা হাজেরা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় নিহত শারমিন আক্তারের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা করেন।

Manual7 Ad Code



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হাল চাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমামকে কুপিয়ে জখম করেন মাসুক মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজেরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকালে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code