সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিনোদন ডেস্ক :: অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এই ছবির জন্য ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭’ প্রতিযোগিতায় সেরা নায়িকা বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া।
মঙ্গলবার বিকেলে জয়া আহসান তার ফেসবুক পেইজে এই সুখবরটির একটি লিংক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ভোট ফর মি’; (আমাকে ভোট দিন)।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী (ছবি- বেঁচে থাকার গান), পাওলি দাম (ছবি- ক্ষত), রাইমা সেন (ছবি- মনচোরা), ঋতুপর্ণা সেনগুপ্ত (ছবি- প্রাক্তণ) আর স্বস্তিকা মুখার্জি (ছবি- সাহেব বিবি গোলাম)।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘চূড়ান্ত মনোনয়নের খবরটি আমি আজ সকালেই জেনেছি। এখন দর্শকদের ভোটে চূড়ান্ত ফলাফল হবে।’ ২৫ ফেব্রুয়ারি ভারতের কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হবে ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার-২০১৭ প্রদান অনুষ্ঠান।
জয়া বলেন, ওই সময় নিজের কিছু প্রয়োজনে তিনি কলকাতায়ই থাকবেন। হয়তো যোগ দিতে পারেন এই অনুষ্ঠানেও।এর আগে ২০১৪ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন।
জয়া বর্তমানে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবির কাজ করছেন। ছবিতে তার নায়ক
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি