সিলেট ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ায় চার বছর আগে কলেজ ছাত্রী স্নিগ্ধা আক্তার রিমিকে হত্যার দায়ে তার স্বামী শিহাব উদ্দিন শিশিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান সোমবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিশির (৩০) মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, কুষ্টিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নিগ্ধার সঙ্গে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র শিশিরের ‘প্রেমের সম্পর্ক’ ছিল। পরিবারকে না জানিয়ে ২০১১ সালে তারা গোপনে বিয়ে করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি রিমিকে মিরপুর উপজেলায় নওদা বহলবাড়ীয়ায় খালার বাড়িতে নিয়ে শিশির শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয় এ মামলায়।
হত্যাকাণ্ডের এক মাস পর পুলিশ টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়ি থেকে শিশিরকে গ্রেপ্তার করে এবং ওই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
পরে তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও পালিয়ে যান বলে আইনজীবী অনুপ নন্দী জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি