সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। বৃহস্প্রতিবার সকাল সোয়া ৮টার দিকে মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তারা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে। স্থানিয়রা জানান, নগরীর কাজলশাহ এলাকায় কিছু জামায়াত-শিবিরকর্মীরা হরতাল-হরতাল স্লোগান দিয়ে মিছিল শুরু করে। পুলিশ আসার সঙ্গে সঙ্গে তারা মিছিল শেষ করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। প্রসঙ্গত, যুদ্ধাপরাধী জামায়াত নেতা ’৭১-এর আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে। জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি