সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় সুমন আহমদ (২২) নামক এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
গত শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র। সে গত দুই বছর থেকে প্রবাসে গাড়ী চালক পেশায় কর্মরত ছিলো।
কাতার প্রবাসী ও কমিউনিটি নেতা শাহজাহান চৌধুরী টেলিফোনে জানান, রোববার সকালে আমরা সুমন আহমদের দুর্ঘটনার খবর পাই। সুমন আহমদ গত ২ বছর থেকে কাতারের আলকুর এলাকার এক কাতারি নাগরিকের গাড়ীর ড্রাইবার হিসেবে কাজ করতো। শনিবার মাঝরাতে আলকুর-সিমসিমা সড়কে গাড়ী চালানোর সময় আকস্মিক গাড়ীর চাকা ব্লাষ্ট হয়ে ঘটনাস্থলেই গাড়ীটি উল্টে যায়। এসময় চালক সুমন ঘটনাস্থলেই মারা যান এবং ওই গাড়ীতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন।
পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমনের ওই হাসপাতালে মর্গে রয়েছেন।
সুমন তিন ভাই ও এক বোন এর মধ্যে সে সবার বড়। তার মৃত্যুর খবর পেয়ে মা বাবাসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি