সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলায় চলমান জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিশ্চিত করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে এক মতবিনিময় সভা সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে মতবিনিময় সভার শুরুতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার সুফল নিয়ে উপজেলার সকল ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০-১৪ বছরের কিশোরীদের এ টিকার আওতায় নিয়ে আসার জন্য প্রতিষ্ঠানগুলোর আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এইচপিভি টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লোক না জেনে নানা ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন গুজব ও অপপ্রচারে কান না দিয়ে টিকার আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কিশোরীদের নিয়ে আসার জন্য শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করা হয়। ধর্মীয় কারনে এইচপিভি টিকা গ্রহণে কোন বাঁধা নিষেধ নেই। ইতিমধ্যে বিশে^র অনেক মুসলিম দেশের ১০-১৪ বছরের কিশোরীদের টিকা গ্রহণ শতভাগ সম্পন্ন হয়েছে।
মতবিনিময় সভায় দারুল উলূম মাদ্রাসার শিক্ষক ও ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোরীদের এইচপিভি টিকার আওতায় নিয়ে আসতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কানাইঘাটের সুপারভাইজার গোলাম কিবরিয়া, মডেল কেয়ারটেকার মাও. রফিক আহমদ, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আসআদ, মাও. জুনায়েদ শামসী, কানাইঘাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব এবং নিজ চাউরা কৌমিয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম মাও. জামাল উদ্দিন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি