কানাইঘাটে চোরাই পণ্যবাহী পিকআপচাপায় কিশোর নিহতের ঘটনায় হত্যা মামলা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

কানাইঘাটে চোরাই পণ্যবাহী পিকআপচাপায় কিশোর নিহতের ঘটনায় হত্যা মামলা

Manual4 Ad Code

ফাইল ছবি


কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকায় ভারতীয় চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপের চাকায় পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

নিহতের ভাই লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ১ম খন্ড গ্রামের নিজাম উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

মামলায় বাউরভাগ ১ম খন্ড গ্রামের আব্দুল মতিনের পুত্র পিকআপ গাড়ী চাপা দিয়ে দিলদার হোসেনকে হত্যাকারী সেবুল আহমদ (২৪), একই গ্রামের ফয়াজ আহমদের পুত্র সীমান্ত এলাকার চিহ্নিত ভারতীয় চোরাকারবারী মাসুম আহমদ (৩০) ও গাড়ীর মালিক ও চালক জৈন্তাপুর উপজেলার গড়াটিল্লা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রামিম আহমদকে (৩২) আসামী করা হয়েছে। থানার মামলা নং-০২, তারিখ-০১/১১/২৬ইং।

 

প্ররোচনার মাধ্যমে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার আসামী সেবুল আহমদ, মাছুম আহমদ ভারতীয় চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত এবং আসামী রামিম আহমদ তাহার পিকআপ গাড়ী দিয়ে ভারতীয় চোরাই পণ্য পরিবহন করে থাকে। গত ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি জলাস ছড়া ব্রীজের উত্তর পাশে কাঁচা রাস্তার পাশে তার ভাই দিলদার হোসেন দাঁড়ানো ছিল। এ সময় আসামী রামিম আহমদের পিকআপ গাড়ীটি মাছুম আহমদের নির্দেশে সেবুল আহমদ চালক না হওয়া সত্ত্বেও পিকআপ গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে ভারতীয় চোরাই মালামালের কাছে নেওয়ার সময় দিলদার হোসেনকে গাড়ী চাপা দিয়ে হত্যা করে।

 

তবে মামলার আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

 

Manual3 Ad Code

আরও পড়ুন: কানাইঘাটে চোরাই পণ্যবাহী পিকআপচাপায় পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

 

এরআগে গত শনিবার (৩১ অক্টোবর) কানাইঘাট সীমান্তে ভারতীয় চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোর দিলদার হোসেনের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়। উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সোনারতনপুঞ্জি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code