কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা: অভিযুক্ত ভায়রা ভাইসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা: অভিযুক্ত ভায়রা ভাইসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে জাহাঙ্গীর আলম হত্যা মামলার তিন আসামীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে গত রোববার (৫ জুলাই) রাতে কক্সবাজার শহর থেকে হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- নিহত জাহাঙ্গীর আলমের ভায়রা ভাই শামীম উদ্দিন (৪৫) ও তাঁর ভাই ডালিম উদ্দিন (৩৫) ও শামীমের ভাগ্নে তারেক উদ্দিন (২৫)।

 

Manual8 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম নিহত হওয়ার পর থেকে পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতার করতে অভিযান চালায়। কিন্তু আসামিরা বার বার অবস্থান পরিবর্তন করার কারণে তাদের গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।



উল্লেখ্য, বুধবার (১ জুলাই) স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে স্থানীয় করুনা সুন্দরী দিঘীর রাস্তার পাশে তার ভায়রা ভাই একই গ্রামের শামীম উদ্দিন ও তার ভাই-ভাগ্নেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code