কানাইঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

কানাইঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ গ্রেফতার ২

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
অভিনব পন্থায় ভারতীয় চোরাইপণ্যের চালান পাচারকালে কানাইঘাট থানা পুলিশের হাতে ২ চোরাকারবারীকে গ্রেফতার।

Manual2 Ad Code

 

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি টাটা পিকআপ গাড়ির উপরে পাকার নির্মাণ কাজে ব্যবহৃত বাশ ও কাঠ রেখে এসব চোরাইপণ্য নিয়ে কানাইঘাটে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল বড়চতুল ইউপির দুর্গাপুর এলাকাস্থ দরবস্ত-কানাইঘাট সড়কের উপর অবস্থান নেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এরপর পিকআপটি আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় ১শ পিস শাড়ী, ৫৭৬ পিস সিরাপ ও ৫ হাজার ৩শ পিস ক্রীম (ঔষধ) সহ চোরাইপণ্য পরিবহণে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করেন।

 

এ সময় চোরাকারবারী পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার হেমু পাখিটিকি গ্রামের বিলাল আহমদের পুত্র আসনার আহমদ (২৫) ও একই উপজেলার লামা সেমপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আবুল কালামকে (২৯) গ্রেফতার করে পুলিশ।

 

থানার ওসি আমিনুল ইসলাম জানান, আটক ভারতীয় পণ্যসামগ্রী অবৈধ ভাবে ভারত থেকে নিয়ে আসার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code