সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫
ডানে গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন ও পিকআপ চালক।
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে গরু ব্যবসায়ীর ১৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে পৌরসভার বিষ্ণুপুর (করচটি) ব্রীজের পাশে পিকআপ গাড়ি গতিরোধ করে মোটরসাইকেল আরোহী ৩ দুর্বৃত্ত টাকা ছিনিয়ে নেয়।
জানা যায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সংকরপুর গ্রামের গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে গরু কিনতে পিকআপ গাড়ি নিয়ে নিজ বাড়ি থেকে রওয়ানা হন। পথিমধ্যে কানাইঘাট পৌরসভার বিষ্ণপুর (করচটি) নামক ব্রিজের পাশের আসা মাত্র মোটরসাইকেলে আসা ৩ দুর্বৃত্ত পিকআপ গাড়িটি গতিরোধ করে। পরে গাড়ির গ্লাস ভেঙ্গে গরু ব্যবসায়ী ও গাড়ি চালককে মারধর করে গাড়ির সিটের নিচে থাকা ১৩ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী সিরাজ উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশ এলাকায় অভিযান চালালেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি।
গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন জানান, তিনি ধার নিয়ে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে গরু কিনে মৌলভীবাজার জেলার বিভিন্ন হাটে বিক্রি করেন।
টাকা ছিনতাইয়ের ঘটনায় সিরাজ উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই আমিনুল জানান, বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করছেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি