সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে পরিবহণকালে ট্রাক্টর ভর্তি পাথর সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) গ্রেফতারকৃত এ দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মিজানুর রশিদ ও মৃত নুর উদ্দিনের পুত্র এখলিম হোসেন।
থানা পুলিশ জানায়- সোমবার (১২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল চরিপাড়া লোভামুখ বাজার ঘাটে অভিযান চালিয়ে ১টি ট্রাক্টর ভর্তি প্রায় ৫০ ঘনফুট পাথর সহ এ দুইজনকে গ্রেফতার করা হয়।
পাথর আটকের ঘটনায় থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে মামলা দায়ের করেন।
থানা পুলিশ মাঝে মধ্যে পাথর আটক করলেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বন্ধ হওয়া লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে ট্রাক ও ট্রাক্টর গাড়ি যোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাধে পাথর পরিবহণ করে যাচ্ছে।
এসব অবৈধ পাথর চরিপাড়া সুরমা নদীর ঘাট, আন্দুরমুখ বাজার, উজানফৌদ সুরমা নদীর ঘাট, মন্তাজগঞ্জ, দনা সুরমা বাজার ও জকিগঞ্জের আটগ্রাম বাজার ঘাটে সম্পুর্ণ অবৈধ ভাবে মজুদ করে বিক্রি করে যাচ্ছে এই চক্রটি।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি