কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় এমসি শিক্ষার্থী নিহত, আহত ৫

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় এমসি শিক্ষার্থী নিহত, আহত ৫

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় রেদওয়ান মাহমুদ চৌধুরী (২৭) নামে এমসি কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সাতবাঁক ঈদগাহের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

 

দুর্ঘটনার পর কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত রেদওয়ান আহমদ চৌধুরীর লাশ ও মুখোমুখি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা ও ফুলকলির কোম্পানীর মালামাল বহনকারী টেম্পু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে।

 

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও থানাপুলিশ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত রেদওয়ান আহমদ চৌধুরী তার মা পান্না বেগমকে নিয়ে সিলেট শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তার নিজ বাড়ি জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা ফুলকলি কোম্পানীর মালামাল বহনকারী টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এম.সি কলেজের অর্থনীতি ৩য় বর্ষের শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী রেদওয়ান আহমদ চৌধুরী।

 

Manual5 Ad Code

এ সময় নিহতের মা পান্না বেগমসহ সিএনজি ও টেম্পুতে থাকা কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা খাসিয়াপুঞ্জিতে বসবাসরত কমপাটের স্ত্রী মিরিয়াম (৬২) ও তার ছেলে মাহ ইউ রিমেন (২৮), জকিগঞ্জ উপজেলার দরগাবাহার এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র টেম্পু চালক সেলিম আহমদ (৩৫), চৌধুরী বাজার জামুরা গ্রামের বশির আলীর পুত্র শাহিন আহমদ (২৬) গুরুতর হন।

Manual8 Ad Code

 

তাদের মধ্যে আদিবাসী মাহ ইউ রিমেন এর বাম হাতের কজি¦ পর্যন্ত বিচ্ছিহ্ন হয়ে গেছে, তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

জানা যায়, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত রেদওয়ান আহমদ চৌধুরী জকিগঞ্জ অনলাইন টিভির উপস্থাপক ছিলেন। পাশাপাশি লেখালেখির সাথে সে জড়িত ছিল। তার পিতার নাম মাওলানা আহমদ আল কবির। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।

 

নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন চৌধুরী জানান, দাদীর কুলখানীতে যোগদানের উদ্দেশ্যে সিলেট শহরের বসবাসরত রেদওয়ান আহমদ চৌধুরী তার মাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম’র বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হন। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code