কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বলসহ আটক ১

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ২, ২০২৬

কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বলসহ আটক ১

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ট্রাকে থাকা ভারতীয় কম্বলসহ এক জনকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

শনিবার (২ মে) ভোরে কানাইঘাট সদর ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের উমাগড় বড় মসজিদের পাশ থেকে আটক করা হয়।

 

Manual3 Ad Code

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে কানাইঘাট সদর ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের উমাগড় এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে ছিলেন থানার এসআই শৈলেশ চন্দ্র। এসময় একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে বস্তায় মড়ানো ১৫৮ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।

 

Manual3 Ad Code

এর সাথে জড়িত থাকার দায়ে ট্রাকের চালক পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার কপাল পাড়া গ্রামের লতিফ বয়াতীর পুত্র মোঃ ওলি বয়াতীকে (৩৩) গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

এসআই শৈলেশ চন্দ্র জানান, ভারতীয় কম্বল ট্রাকে করে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে কানাইঘাটে নিয়ে আসা হচ্ছিলো। এ ঘটনায় চোরাচালেনের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

 

জানা যায়, সম্প্রতি কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালান আবারো ব্যাপক আকারে বেড়েছে। বিজিবিসহ থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় প্রতিদিন ভারতীয় চোরাইপণ্য আটক করলেও কোনোভাবেই থামছে  চোরাচালান। দীর্ঘদিন ধরে যারা চোরাচালানের সাথে জড়িত ছিলো তারা আবারো সংঘবদ্ধ হয়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন ভারত থেকে কোটি কোটি টাকার ভারতীয় বিভিন্ন ধরণের খাদ্যপণ্য, কাপড়, কম্বল, গাড়ির পার্স, মোবাইল সেট ও মাদক দ্রব্য  নিয়ে আসছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code