কানাইঘাটে ৪১ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

কানাইঘাটে ৪১ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে ৪১ লক্ষ টাকাসহ জহির উদ্দিন নামের এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের পর্বতপুর এলাকা থেকে তাকে আটক করে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

মঙ্গলবার (১৫ জুলাই) গ্রেপ্তার যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Manual3 Ad Code

 

আটককৃত জহির উদ্দিন কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের পুত্র।

 

পুলিশ জানায়- সোমবার দুপুরে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল জহির উদ্দিনকে কালো রংয়ের ব্যাগ ভর্তি নগদ ৪১ লক্ষ টাকা সহ আটকের পর তাকে কানাইঘাট থানায় সোর্পদ করে বিজিবি।

 

Manual4 Ad Code

এ ঘটনায় সুরইঘাট বিওপি’র হাবিলদার শাহ আলম বাদী হয়ে জহির উদ্দিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪/২১ ধারায় কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং-০৮ তাং ১৫/০৭/২০২৫ইং।

Manual7 Ad Code

 

মামলার অভিযোগে বিজিবি উল্লেখ করেছে- আটককৃত জহির উদ্দিন একজন হোন্ডি ব্যবসায়ী। নিয়ম বর্হিভুত ভাবে বাংলাদেশী টাকা বিদেশে পাচার করার উদ্দেশ্যে সে টাকাগুলো বড়বন্দ বাজার হতে চতুল বাজারের দিকে নিয়ে যাচ্ছিল।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code