সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান দানবীর মরহুম এমএ রকিবের সহধর্মীনি দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ নয়াগ্রাম নিবাসী মোছাম্মদ বদরুন নেছার আর নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটের সময় সিলেট শহরের হাউজিং স্টেট-এর নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন।
মৃতকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর বদরুন নেছার জানাযার নামাজ সিলেট শহরের নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে আত্মীয়-স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিপুল সংখ্যক লোকজন শরীক হন। পরে তার লাশ মানিকপুর কবরস্থানে দাফন করা হয়।
বড়দেশ এলাকার স্থানীয় লোকজন জানান, বদরুন নেছা সব সময় এলাকার অসহায় মানুষজনদের নানা ভাবে সাহায্য ও সহযোগীতা করতেন। তিনি একজন অতিথি প্ররায়ণ মহিলা ছিলেন। তার স্বামী কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মরহুম এমএ রকিব একজন দানবীর ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন।
তিনি বিশেষ করে নারীদের শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন। কানাইঘাটের একমাত্র রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেন। এছাড়াও উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে তার অবদান অপরিসীম।
এদিকে মরহুমা বদরুন নেছার ছেলে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কানাইঘাট উপজেলা পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জামান বাহার তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি