কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরী আর নেই, যুক্তরাষ্ট্রে দাফন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরী আর নেই, যুক্তরাষ্ট্রে দাফন

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী মারা গেছেন।

Manual5 Ad Code

 

রোববার (১ মার্চ) বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়ার্ক নর্থ সোর ইউনির্ভাসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার যুক্তরাষ্ট্র সময় বাদ যোহর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে নামাজে যানাজা শেষে লরেল গ্রোভ ক্যামেটারিতে তার দাফন সম্পন্ন করা হয়।

Manual4 Ad Code

 

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউর্য়াকে তিনি মেয়ের বাসায় বসবাস করতেন। শুক্রবার সেহরীর পর গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আব্দুল মুমিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মারা যান।

 

তাঁর মৃত্যুর সংবাদ দেশের বাড়ি কানাইঘাটে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে কানাইঘাটের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরআনে খতম সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Manual7 Ad Code

জানা গেছে- পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মুমিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে তিনি ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ না করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। আব্দুল মুমিন চৌধুরী দীর্ঘদিন কুয়েত ও কাতারে ছিলেন।

 

কুয়েতে প্রবাসী কমিউনিটির দীর্ঘদিন তিনি নেতৃত্ব দেন। তিনি পাশাপাশি কুয়েতস্থ জালালাবাদ এসোশিয়েসনের সভাপতি ছিলেন। একজন দানশীল ও সমাজসেবক হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। তার জীবনদশায় কানাইঘাটের শত শত মসজিদ ও মাদ্রাসায় তিনি ব্যক্তিগত আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন অনুদান প্রদান করে গেছেন।

Manual4 Ad Code

 

এলাকার গরীব-দুঃখী মানুষকে তিনি সব সময় সহযোগীতা করতেন। ব্যক্তিগত ভাবে আব্দুল মুমিন চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও মহানগর কৃষকলীগের আহবায়ক ছিলেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code