সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : যুক্তরাজ্য প্রবাসী কানাইঘাট উপজেলার এম এ শাকুর সিদ্দিকী কানাইঘাট থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে একটি পিকআপ দিয়েছেন। বুধবার (০৪ মে) সকালে দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মোঃ মিজানুর রহমানের কাছে পিকআপটি হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার নুরেআলম মিনা ও আরআরএফ সিলেটের কমান্ডেন্ট মাহমুদুর রহমানের উপস্থিতিতে এম এ শাকুর সিদ্দিকীর পক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী পিকআপটির চাবি ডিআইজির হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুুপার (উত্তর) নয়মুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজ্ঞান চাকমা, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আল-আজাদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল মালিক ছোটন, এপেক্সিয়ান জসিম উদ্দিন, দৈনিক উত্তরপূর্বের কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি