কানাইঘাট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

কানাইঘাট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে স্থানীয় কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের পুত্র শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

ধারণা করা হচ্ছে- ভারতের সীমান্তরক্ষী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।

 

জানা যায়, শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও ঐদিন রাতে সে বাড়ি ফিরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

Manual1 Ad Code

স্থানীয় অনেকে জানিয়েছেন, মাঝেমধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেত। তাদের ধারণা শুক্রবার রাতে কোন এক সময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে হয়তো তাকে ভারতীয় বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়ারা গুলি করতে পারে।

 

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Manual8 Ad Code

 

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করত। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code