কানাইঘাট সুরমা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

কানাইঘাট সুরমা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Manual4 Ad Code

images

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : সুরমা নদীর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার পাশ থেকে শুক্রবার সকাল ১১টার দিকে পানিতে ভাসমান অবস্থায় ৪৫ উর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। কানাইঘাট সুরমা নদীর দারুল উলূমের পাশে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করেন।

Manual3 Ad Code

খবর পেয়ে থানার এস.আই বশির লাশটি উদ্ধার করে সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পোস্টমর্টাম শেষে বেওয়ারিশ ব্যক্তির লাশ সিলেট সিটি কর্পোরেশনের মানিকপীরের টিলায় দাফন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরনে ছিল ফুল কালো প্যান্ট, সাদা শার্ট। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিকে ২/১ দিন পূর্বে হত্যা করে লাশ সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code