কান উৎসবে তৌকির-বিপাশা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

কান উৎসবে তৌকির-বিপাশা

Manual8 Ad Code

2016_05_14_12_18_47_qfQqZKRaQIWtzNrCJKTQ4WuLakZMcS_original

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্ম’ শাখায় প্রদর্শিত হতে যাচ্ছে তৌকির আহমেদ নির্মিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই কান শহরে অবস্থান করছেন তৌকির। কিন্তু তার সঙ্গী যে বিপাশাও হবেন তা হয়তো অনেকেরই অজানা ছিলো। কানের লাল গালিচায় পাশাপাশি দেখা গেলো দেশের জনপ্রিয় দুই তারকাকে। রেড কার্পেট প্রিমিয়ারে কালো পোশাকে হাজির হয়েছেন তারা দু’জন। সে ছবিই পাওয়া গেলো ফেসবুকে। ছবিতে দেখা গেলো, কান সেলিব্রিটির মতোই ঘুরে বেড়াচ্ছেন তারা। তাদের ঘিরে ধরছে আলোকচিত্রীরা। পোজ দিচ্ছেন দু’জনই। উপভোগ করছেন তা বলাই যায়। গত আট তারিখ দেশ ছাড়েন তৌকির বিপাশা। উৎসবে বাণিজ্যিকভাবে আগামী ১৭ মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ও মোশাররফ করিম ও নিপুন অভিনীত সিনেমা ‘অজ্ঞাতনামা’। কানের ‘মার্শে দ্য ফিল্ম’-এ নিদিৃষ্ট অর্থের বিনিময়ে এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন তারা।

Manual8 Ad Code

ইমপ্রেস টেলিফিল্ম-এর পক্ষ থেকে তাদের সঙ্গে যাচ্ছেন ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান।

Manual4 Ad Code

জানা যায়, এ উৎসবে যোগ দেয়ার পরপরই তৌকির-বিপাশা যাচ্ছেন ইতালী। ইতালীর ‌গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শীত হতে যাচ্ছে চলচ্চিটি। আগামী ১৯ তারিখ থেকে শুরু এ উৎসবে যোগ দিতে ফ্রান্স থেকে ইতালী যাবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code