কারা নিরাপত্তা আরো জোরদার হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ১৬, ২০১৭

কারা নিরাপত্তা আরো জোরদার হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কারাবন্দির শ্রেণি বিন্যাস না থাকলেও আগের চেয়ে কারা নিরাপত্তা জোরদার ও সার্বিক ব্যবস্থাপনা আরো উন্নত হয়েছে। আগামীতে শ্রেণি বিন্যাসের বিষয়টিও ভাবা হবে।

Manual1 Ad Code

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর খিলক্ষেতের ‘হোটেল লা মেরিডিয়ান’ এ আয়োজিত ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশে কাজ করছে। ২০০৬ সাল থেকে বাংলাদেশে তারা সক্রিয় কাজ শুরু করে। ২০১৪ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসিআরসি এর সঙ্গে কাজ করছে।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে কারাবন্দিদের অধিকার, চাহিদা ও মানবিক বিষয়গুলোর ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক দেশে কারাবন্দিদের শ্রেণি বিন্যাস করা হয়েছে। তবে বাংলাদেশে এখনো তা সম্ভব হয়নি। আগামীতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে।

Manual1 Ad Code

কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কারা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে কারা তথ্য শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের কারা সেক্টরকে আরো উন্নত করবো।

Manual2 Ad Code

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, কারা অধিদপ্তরের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ কারাগোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code