কারিনার অভিমান, ছবি দিয়ে বিচার করেন দর্শকরা

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

কারিনার অভিমান, ছবি দিয়ে বিচার করেন দর্শকরা

Manual2 Ad Code

download (1)

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : কারিনা কাপুরের অভিমান হয়েছে। কারণ বালিপাড়ায় নাকি একটা ছবি দিয়েই তাকে বিচার করেন দর্শকরা। তবে সেটি কোন ছবি সে বিষয়ে মুখ খোলেননি বেবো। সামনেই মুক্তি পাবে কারিনা কাপূরের ‘কি অ্যান্ড কা’। তারই প্রচারে গিয়ে নিজের এতদিনের ক্ষোভের কথা শেয়ার করলেন নায়িকা, সকলে আমাকে একটা ছবি দিয়ে বিচার করে। প্রশ্ন করেন কেন ওই ছবিটা আমি সই করিনি। কিন্তু আমার মনে হয় সেটা ঠিক নয়। আমি আরও অনেক ভাল ছবি করেছি। আর কেরিয়ার নিয়ে আমি অত চিন্তিত নই। হ্যাঁ অভিনয় করতে আমি ভালবাসি। অন্তত ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় তো করবই।

Manual2 Ad Code

কেরিয়ারের শুরুতেই ‘কহো না প্যায়ার হ্যায়’ রিফিউজ করেছিলেন কারিনা। ছবিটির তুমুল সাফল্য নিয়ে কারও কোনও সন্দেহ নেই। আবার ‘হম দিল দে চুকে সনম’-এও পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু এ ছবিটিও করেননি তিনি। আবার ‘ব্ল্যাক’-এর মতো ছবিই নাকি রিফিউজ করেছিলেন বেবো! তবে এখানে ঠিক কোন ছবিটির কথা তিনি বলতে চেয়েছেন তা বোঝা য়ায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code