সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ৯, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: হাওরের দুর্গতদের পাশে না থাকলে খবর আছে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি কারো লাল গোলাপের শুভেচ্ছা নিতে আসিনি। ভাষণ দিতেও আসিনি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির মানুষের পাশে দাঁড়াতে এসেছি। অকাল বন্যায় সৃষ্ট যন্ত্রণা ও কষ্ট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করে না। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আপনাদের পাশে সবাই আছে। যে থাকবে না, তার খবর আছে।
মঙ্গলবার হাকালুকি হাওর তীরের জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমি কারো লাল গোলাপের শুভেচ্ছা নিতে আসিনি। ভাষণ দিতেও আসিনি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির মানুষের পাশে দাঁড়াতে এসেছি।
তিনি বলেন, অকাল বন্যায় সৃষ্ট যন্ত্রণা ও কষ্ট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করে না। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আপনাদের পাশে সবাই আছে। যে না থাকবে, তার খবর আছে।
মন্ত্রী আরও বলেন, আমি এখানে দাঁড়িয়ে ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যতদিন না আপনাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে, আপনাদের ঘরে যতদিন নতুন ফসল না উঠবে, ততদিন সরকার আপনাদের সহযোগিতা করে যাবে।
মন্ত্রী স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি যেন এখান থেকে যাওয়ার পর রিপোর্ট না পাই যে মন্ত্রী যাওয়ার পর আর কাউকে পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি