কালী পূজায় পটকা বর্জন-বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

কালী পূজায় পটকা বর্জন-বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি

Manual6 Ad Code

সিলেট:
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বিপিএম এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সংগঠনটির মহানগর শাখার নেতৃবৃন্দ প্রশাসক ও পুলিশ কমিশনারের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

Manual7 Ad Code

কালী পূজায় পটকা বর্জন-বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অঙ্গগ দে, সুব্রত দে সুমিত, দীলিপ কুমার চন্দ, বিশ্বজিৎ সরকার সহ নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code