সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ। ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই দুই দলের মধ্যে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।
অ্যাডিলেড ওভালে মঙ্গলবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা ৩৮মিনিটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত নয়টি টি-টোয়েন্টি খেলে পাঁচটিতে জিতেছে ভারত। আর চারটিতে জিতেছে অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে অস্ট্রেলিয়া দলের ভারপ্রাপ্ত হেড কোচ মাইকেল ডি ভেনুতো বলেছেন, আশা করি আমরা সবাইকে একটি অথবা দুটি করে ম্যাচে সুযোগ দিতে পারব। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হবে। আপনি সেখানে ১৫ জনকে নিতে পারবেন। এ কারণে আমরা সবাইকে একটু দেখে নিতে চায়।
ভারতের টিম ডিরেক্টর রবী শাস্ত্রী বলেছেন, আমি মনে করি এখন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি বিভিন্ন খেলোয়াড়কে দেখে নিতে পারবেন এবং বুঝতে পারবেন কোন ধরনের কম্বিনেশন ভাল হবে।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ক্রিস লিন/ট্রাভিস হেড, শেন ওয়াটসন, জেমস ফকনার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জন হ্যাস্টিংস, নাথান লায়ন, ক্যামেরন বয়েস, শন টেইট।
ভারত একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক, অধিনায়ক), যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন/হরবজন সিং, জ্যাসপ্রিত বুমরা, আশিস নেহরা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি