সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই ৭ জুলাই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে এবার ৩০টি রোজা হচ্ছে। সে হিসাবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বুধবার (৬ জুলাই)।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
কুয়েতের আইন মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সোমবার চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রমজান মাসের শেষ দিন এবং বুধবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মিশর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার দেশসমূহে বুধবার ঈদ উদযাপিত হবে। তবে তুরস্ক মঙ্গলবার ঈদ উদযাপন করছে। জার্মান, মৌরিতানিয়াও একই দিনে ঈদ পালিত হচ্ছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি