কাশ্মীরে সংঘর্ষে পুলিশ ও ২ জঙ্গি নিহত

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

কাশ্মীরে সংঘর্ষে পুলিশ ও ২ জঙ্গি নিহত

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের দক্ষিণ কাশ্মীরের ত্রালে পুলিশ-জঙ্গি সংঘর্ষে রাজ্য পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সেনা ও কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান। সেনার পাল্টা গুলিতে নিহত হয় দুই জঙ্গিও। শনিবার রাত থেকে ওই গুলির লড়াই শুরু হয়।

Manual7 Ad Code

সূত্রমতে, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের পুলওমা জেলার হাফু নাজিনপুরা গ্রামে একটি বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং জম্মু-কাশ্মীরের পুলিশ। জঙ্গিদের ধরতে জোর অভিযান শুরু হয়। এরপরই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মারা যায় এক পুলিশ কর্মী। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী।

Manual3 Ad Code

পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যটির শীতকালীন রাজধানী জম্মুতে রওনা হয়েছেন রাজ্য পুলিশের প্রধান এসপি ভইদ। তিনি জানান, ‘সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের নাম মনজুর আহমেদ নায়েক। সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিহত হয়েছে। তাদের একজন স্থানীয় যুবক আকিব মৌলবী অন্যজন বিদেশি নাগরিক ওসামা।’

জঙ্গি সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলের দিকে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে এক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাত থেকে রাইফেল ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছিনতাইকারীর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) এসজেএম গিলানি বলেন, ‘এনকাউন্টার শেষ হয়েছে, আমরা এখন ঘটনাস্থলটি পরিষ্কারের কাজ করছি। এখানে আইন-শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। তবে শনিবার সন্ধ্যার দিকে সংঘর্ষস্থলে একটি বিক্ষোভের ঘটনা ঘটে।’

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code