কিবরিয়া হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ এপ্রিল

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

কিবরিয়া হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ এপ্রিল

Manual6 Ad Code

Kibriya

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিনে থাকা সিসিক মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

Manual6 Ad Code

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, আদালতে মামলার অভিযুক্ত আরিফুল হক চৌধুরীসহ কারান্তরীণ ১৩ আসামিদের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত আলী আফসর, জসিম উদ্দিন ও সৈয়দ সুহেল নামের তিন ব্যক্তি সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। কিশোর কর আরো জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৯ জন জামিনে, ১৩ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

Manual4 Ad Code

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code