কিরণ মালা দেখা নিয়ে অভিমান করে আত্মহত্যা

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

কিরণ মালা দেখা নিয়ে অভিমান করে আত্মহত্যা

Manual5 Ad Code

images

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : কিরণ মালা সিরিয়াল দেখা নিয়ে বোনের সাথে অভিমান করে ডেইজি আক্তার (১৫) নামের রাজরাণী শুভাষিণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। সে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মুকিদ আলীর কন্যা।

Manual1 Ad Code

জানা যায়- শনিবার রাত ৮টার দিকে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কিরণ মালা দেখতে টিভি দেখতে বসে। এ সময় তার বড় বোন টিভি দেখতে বারণ করে পড়তে বলে। এক পর্যায়ে দুই বোনের মাঝে বাকবিতন্ডা হয়। এতে ডেইজি ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় ডেইজি মারা যায়।

ডেইজির পিতা খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুকিদ আলী জানান- তার কন্যা পড়ালেখায় ভাল ছিল। প্রায়ই সে বিভিন্ন সিরিয়াল দেখতো। ওই দিন তার বোন তাকে শাসন করে। এতে সে অভিমান করে।

Manual4 Ad Code

রবিবার সকালে সদর থানার এসআই রাজকুমার ও আব্দুস সহিদের নেতৃত্বে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code