কীর্তন থেকে ফেরার পথে হাওরে নৌকাডুবি: ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

কীর্তন থেকে ফেরার পথে হাওরে নৌকাডুবি: ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার জগন্নাথপুরে কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

 

শনিবার (১ আগস্ট) বিকেলে দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

 

নিহত ব্যক্তিরা হলেন- জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ এবং একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫)।

 

এখনও নিখোঁজ রয়েছেন পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ, (৩৫)।

Manual5 Ad Code

 

উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সন্ধ্যা ৭টায় আজকের অভিযান শেষ হয়েছে। বাকিদের উদ্ধারে আগামীকাল অভিযান চলবে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার বালুচর এলাকার একটি বাড়িতে কীর্তন অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলেন ভবানীপুর এলাকার ৯ জন লোক। রাত তিনটার দিকে একটি নৌকায় করে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। নৌকাটি মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা চারজন নিখোঁজ হন।

 

শনিবার সকাল থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেন। দুপুরে হাওর থেকে অরুণ দেবনাথের লাশ উদ্ধার করা হয়। পরে বিকেলে সত্যেন্দ্র নাথ সতী নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code