সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তুচ্চ ঘটনায় সৎ মায়ের বলির পাঠা হলো সন্তান। এ ঘটনায় সৎমা বানেছা বেগম ছেলেকে হত্যার ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। এই মামলার অন্যতম স্বাক্ষী আটককৃত বানেছার মেয়েও আদালতে স্বীকার করেছে জাহিদকে তার মা হত্যা করেছেন।
নিখোঁজের একদিন পর গত ১ জুন কুলাউড়ার গোগালীছড়া নদী থেকে পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে জাহিদ আলী (৬)-র লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের সন্দেহ হলে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দিদার উল্লাহ জানান, নিখোঁজের একদিন পর গত ১ জুন ভাসমান অবস্থায় শিশুটির লাশ গোগালীছড়া নদী থেকে পুলিশ উদ্ধার করে। ওইদিন পুলিশের সন্দেহ হলে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশের তদন্ত থেকে জানা যায়, নিখোঁজের দিন বিকেলে জাহিদ তার ভাইয়ের সাথে খেলাধুলা করার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে সৎ মা বানেছা বেগম বিচার করতে গিয়ে জাহিদকে মারধর করলে সে মারা যায়। পরে বানেছা বেগম নিজে বাঁচার জন্য জাহিদের লাশ বাড়ির পাশে থাকা গোগালীছড়া নদীতে লাশ ফেলে দিয়ে সবাইকে বলেন জাহিদকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন স্থানীয়রা গোগালীছড়া নদীতে জাহিদের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দোহা পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আদালতের মাধ্যমে শিশু হত্যার দায়ে বানেছা বেগমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি