কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ বছরের শিশু নিহত

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ বছরের শিশু নিহত

Manual7 Ad Code

images (2)
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ বছরের শিশুর নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাউকাপন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলাদ মিয়া (৮) উপজেলার হাজিপুর ইউনিয়নের কাউকাপন গ্রামের দিন-মজুর লেবু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাহমুদ আলী ফটিকের মতবিনিময় সভা ছিল। সেই সভায় কাউকাপন বাজারের লাইন থেকে বিদ্যুৎ লাইনের সংযোগ নেওয়া হয়। সভা শেষে সংযোগটি বিছিন্ন না করায় মঙ্গলবার ভোরে মিলাদ মিয়া লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা জানান- এ ব্যাপারে আইনআনুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code