কুলাউড়ায় বৃদ্ধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

কুলাউড়ায় বৃদ্ধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে ফল ব্যবসায়ী জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

 

জানা যায়, বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় দুই ছেলে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

থানা পুলিশ জানায়, জয়নাল হত্যাকারী ওই দুই ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code