কুলাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬

কুলাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

Manual5 Ad Code

images (1)

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : কুলাউড়া উপজেলায় মঙ্গলবার ভোর রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (২৩) নামে এক যুবক নিহত এবং মোটর সাইকেল আরোহী বাবুল মিয়া (২২) গুরুতর আহত হয়েছেন। নিহত আরিফ পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের দুলালের বাড়ির সামনের বাঁকে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আরিফ হোসেন মারা যায় এবং এসময় সাইকেলে বসা আরোহী বাবুল মিয়া গুরুতর আহত হন।

Manual6 Ad Code

আশেপাশের স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনাটি টের পেয়ে ঘটনাস্থল থেকে আহত বাবুল মিয়াকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে প্রেরণ করে। বাবুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার এসআই নুর হোসেন সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে আরিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম মোবাইলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code