কৃষকদের ঋণ মওকুফ করছেন না মোদি : রাহুল গান্ধী

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

কৃষকদের ঋণ মওকুফ করছেন না মোদি : রাহুল গান্ধী

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, অখিলেশ (সপা প্রধান ও মুখ্যমন্ত্রী) এবং আমি ৫ বছরের মধ্যে উত্তর প্রদেশের অবস্থার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রথম সপা-কংগ্রেস জোট করে নির্বাচনে লড়ছে এবং রাজ্যে আমাদের সরকার গঠিত হতে চলেছে।

Manual3 Ad Code

তিনি বলেন, নরেন্দ্র মোদি ধনীদের তালিকা প্রস্তুত করলেও কৃষকদের ঋণ মওকুফ করছেন না কেন? রাজ্যে আমাদের সরকার গঠিত হলে কর্মসংস্থান এবং কৃষকদের ঋণ মওকুফ করে দেয়া হবে।

Manual2 Ad Code

গতকাল রোববার উত্তর প্রদেশের সোনভদ্রে তিনি আজ এক নির্বাচনি সমাবেশে ওই মন্তব্য করেন।

রাহুল আজ বলেন, কৃষকরা ২ টাকা কেজি আলু বিক্রি করছে কিন্তু অর্ধেক আলুর তৈরি চিপস তাদের ১০ টাকায় কিনতে হচ্ছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমরা প্রধানমন্ত্রীকে কৃষকদের ঋণ মওকুফ করার জন্য বলেছি। ইউপিএ সরকারের সময়ে আমরা কৃষকদের ৭০ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করেছিলাম।

রাহুল বলেন, নরেন্দ্র মোদি বলেছিলেন প্রত্যেক বছর ২ কোটি যুবকের কাজ দেয়া হবে। কিন্তু গত আড়াই বছর ধরে তিনি কিছুই করেননি। উত্তর প্রদেশে আদিবাসী দলিত যুবকরা কাজ পাচ্ছেন না। যুবকদের সমস্যাই বেকারত্ব। গোটা দেশবাসী ওই সমস্যার কথা জানে। আমরা প্রত্যেক শহরের যুবকদের শিল্প স্থাপনের জন্য ঋণের ব্যবস্থা করব।

Manual4 Ad Code

তিনি প্রত্যেক ব্লকে নারীদের জন্য একটি করে থানা এবং সোনভদ্র জেলা বেশ বড় হওয়ায় এখানে একটি নয়া জেলা তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code