সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ২, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: গতকাল ছিলো ঐতিহাসিক পয়লা মে। বিশ্বের বহু দেশে এই দিবস বা ঐতিহাসিক ‘মে দিবস’ হিসেবে পালিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় তা পালিত হয় না।
পুঁজিবাদী এই দুটি দেশের সরকার মনে করে মে দিবস পালনের সুযোগ দিলে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করে সরকারকে বিপাকে ফেলবে।
১৮৮৯ সালের এই দিনে আন্তর্জাতিক লেবার কংগ্রেসের পক্ষ থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষিত হয়। ১৮৮৬ সালে শিকাগোর হেমার্কেটে আট ঘণ্টা কর্মদিবস পালনের দাবিতে ধর্মঘটরত ও প্রতিবাদী ৪০ হাজার শ্রমিকের মিছিলের ওপর গুলি বর্ষণ করে পুলিশ। ফলে নিহত হয় কয়েকজন প্রতিবাদী শ্রমিক। এ ছাড়াও নিহত হয় কয়েকজন পুলিশ। নিহত পুলিশরা তাদের সহকর্মীর গুলিতেই প্রাণ হারিয়েছিল।
এই ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে ১৮৯০ সালের মে মাসে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তির দিনে বিশ্বব্যাপী বিক্ষোভের আহবান জানানো হয় প্যারিস থেকে। পয়লা মে-তে সংঘর্ষ বা দাঙ্গা বেধেছিল ১৮৯৪ সালেও।
এক দশক পর ১৯০৪ সালের পয়লা মে ৮ ঘণ্টা কর্ম-দিবসের দাবিতে আবারও বিশ্বব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয় আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলন থেকে। এ ছাড়াও শ্রমিকদের অন্যান্য দাবি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় সেই সম্মেলন থেকে। সেই থেকে বিশ্বের ৮০ টি দেশে রাষ্ট্রীয়ভাবে এবং অন্য অনেক দেশে বেসরকারিভাবে পালিত হচ্ছে মহান মে দিবস।
ইরানে ইসলামী বিপ্লবের পর শ্রমিকদের সম্মানের প্রতি ইসলামের ব্যাপক গুরুত্বের আলোকে প্রতি বছর এই মহান দিবসটি পালিত হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি