কোকোর মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল কাল

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

কোকোর মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল কাল

Manual6 Ad Code

Kuku

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি।

আগামীকাল রোববার আরাফাত রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সারা দেশের সব জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও তাঁর  রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এ ছাড়া রাজধানীর ভাসানী মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আসরের নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এসব আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code