কোন অপশক্তিই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না : আইজিপি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

কোন অপশক্তিই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না : আইজিপি

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লা আল-মামুন বলেছেন, হলি আর্টিজানের পর আর তেমন কোন ঘটনা দেশের কোথাও ঘটেনি। পুলিশের জঙ্গি সন্ত্রাস মোকাবিলায় প্রশিক্ষণ আছে তাই পুলিশ তাদের আগে হাটে। এজন্য সবসময়ই পুলিশ সফল হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পেশাদারিত্বের সঙ্গে কঠোর নজরদারি নিয়ে মোকাবিলা করবে পুলিশ। কোন অপশক্তিই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না।

Manual1 Ad Code

 

শুক্রবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় .সদর থানা কমপ্লেক্সে পুলিশ মল এবং সুনামগঞ্জ পুলিশ লাইনে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

 

Manual3 Ad Code

পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির আলোকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন, সকল গোয়েন্দা সংস্থা ও প্রশাসন একযুগে বিগত সময়ে কাজ করেছে। এজন্য হলি আর্টিজানের পর আর তেমন কোন ঘটনা দেশের কোথাও ঘটেনি। জাতীয় নির্বাচনের এই সময় সবকিছুই পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই মোকাবিলা করবে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ ক্রীড়া কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর মডেল থানার কম্পাইন্ডে পুলিশ শপিং মল, পুলিশ ক্যাপের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ লাইন্স মিলনায়তনে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এর আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এ সময় ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code