কোন খাবারে মাথা ব্যাথা বাড়ায়

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

কোন খাবারে মাথা ব্যাথা বাড়ায়

Manual7 Ad Code

how to cure headache naturally

Manual4 Ad Code

স্বাস্থ্য ডেস্ক : মাথা থাকলেই ব্যথা সহ্য করতে হবে, তা নয়। মাথা ব্যথা সবার জন্যই কষ্টকর একটি রোগ। মাথা ব্যথার অভিজ্ঞতা কম বেশি ছোট-বড় সবারই রয়েছে। কিছু খাবার আছে যেগুলো মাথা ব্যথা বাড়িয়ে দেয়। তবে সবারই যে এক ধরনের খাবার খেলেই মাথা ব্যথা করবে, বিষয়টি এমন নয়। একেক জনের একেকটি খাবার খেলে মাথা ব্যথা করতে পারে। আপনি যদি দেখেন এই খাবারটি খেলে মাথা ব্যথা বাড়ছে তবে এই ধরনের খাবার এড়িয়ে যাওয়াই ভালো।

Manual4 Ad Code

হটডগ, বেকন এগুলোতে প্রক্রিয়াজাত মাংস ব্যবহার করা হয়। এসব খাবারে ব্যবহৃত প্রিজারভেটিভ মাথা ব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই এ ধরনের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। মরিচের মধ্যে ক্যাপসেইচিন নামের উপাদান আছে। এটি মাইগ্রেনজনিত মাথাব্যথা বাড়ায়।

সাইট্রাস ফল, যেমন কমলা ও কিউই এগুলোর মধ্যে টাইরেমিন ও হিসটামিন উপাদানের মিশ্রণ থাকে। এগুলো মাথা ব্যথা বাড়িয়ে দেয়। কফি অবসন্নতা দূর করতে সাহায্য করে। তবে অতিরিক্ত কফি পান ঘুমের সমস্যা করে। আর ঘুমের সমস্যার কারণে কিন্তু মাথা ব্যথা হয়। আইসক্রিম কে না পছন্দ করেন তবে অনেকেই হয়তো জানেন না, এই খাবারটি মাথা ব্যথা তৈরি করে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code