সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
বিনোদন ডেস্ক : হাউমাউ করে কেঁদে ভাসালেন বলিপাড়ার সবচেয়ে ছোট্ট মেয়েটি আলিয়া ভাট। তবে কোন দুঃখ পেয়ে কাঁদেননি হিন্দী ছবির সর্বদা হাসি খুশি ‘হাইওয়ে’ সুপার হিরোইন আলিয়া। কেঁদেছেন আনন্দে। কিছুদিন আগেই ২৩ তে পা দিয়েছেন আলিয়া। মাউথঅর্গান ও ভায়োলিনে ‘হ্যাপি বার্থ ডে’-এর সুর তুলে নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঠাকুমা-ঠাকুরদা। তাতেই ইমোশনাল হয়ে কেঁদে ফেলেন আলিয়া। জুনিয়র ভাটের সেই কান্না এ ক’দিন প্রকাশ না পেলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনিয়র ভাট কাপিলের এই পারফরম্যান্স পোস্ট করেছেন আলিয়ার দিদি পুজা ভাট। যেখানে মাউথঅর্গান বাজাচ্ছেন ঠাকুমা ও ভায়োলিন বাজাচ্ছেন ঠাকুরদা। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘কাপুর অ্যান্ড সন্স’। এছাড়া বলিপাড়ার চমক হিসেবে রণবীরের সঙ্গে করা তাঁর ‘মেক মাই ট্রিপ’ বিজ্ঞাপনটি তো আছেই।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি