কোপার শিরোপা জিতে বিদায়বেলায় কাঁদতে কাঁদতে কি বললেন ডি মারিয়া

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

কোপার শিরোপা জিতে বিদায়বেলায় কাঁদতে কাঁদতে কি বললেন ডি মারিয়া

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
স্বপ্নের মতো সময় কাটাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। সর্বশেষ কোপা আমেরিকা দিয়ে টানা চারটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আকাশী-নীল শিবির। যার অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

 

প্রায় দেড়যুগ পর ডি মারিয়ার অবসরে ভাঙছে এই দুজনের জুটি। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শিরোপা উৎসবের মঞ্চে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ‘নম্বর ইলেভেন’।

 

ফাইনাল শেষে নিজের প্রতিক্রিয়ায় ডি মারিয়া জানিয়েছেন, এমন বিদায়ই তিনি চেয়েছিলেন। বিদায়ী ম্যাচের প্রায় পুরো সময়ই (১১৭ মিনিট) খেলেছেন ডি মারিয়া। সাম্প্রতিককালের কোনো ম্যাচে এত লম্বা সময় তার মাঠে থাকার ঘটনাও বিরল।

 

ফাইনাল এবং নিজের বিদায়ী ম্যাচে মেসির অনুপস্থিতিতে আলবিসেলেস্তেদের নেতৃত্বভারটা পুরোদমে উঠেছিল ডি মারিয়ার কাঁধে। আর সামনে থেকে বেশকিছু আক্রমণের সুযোগ তৈরি করে সুদে-আসলে তা পালন করেছেন তিনি। জিতেছেন ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারও।

Manual2 Ad Code

 

এদিন ম্যাচের শুরুতে ডি মারিয়ার দুই কন্যা সন্তান ফাইনালের বল নিয়ে এসে বাবার হাতে তুলে দেন। সেই বল নিয়ে মাঝমাঠ থেকে গড়ায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মহারণ। এমন বিজয়রাঙা বিদায়ের পর বাধভাঙা উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা ডি মারিয়ার।

Manual8 Ad Code

 

ম্যাচ শেষে জয়ের আনন্দ ও বিদায়ের অশ্রুতে মিলেমিশে একাকার ছিলেন ডি মারিয়া। ৩৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘এটি (শিরোপা জয়) আগেই লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম। এমন মুহূর্ত পাওয়ার স্বপ্ন ছিল এবং সেটি সতীর্থদেরও বলেছি।’

 

Manual3 Ad Code

কোপায় আর্জেন্টিনার রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে এল ফিদেও বলেন, ‘মনে হয়েছিল এটি খুব সহজ, কিন্তু এই যাত্রা কঠিন ছিল। আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করছে। দারুণ এই অর্জন নিয়েই আমি বিদায় নিচ্ছি।’

 

তিনি আরো বলেন, ‘আমি নিজেকে একপাশে রাখছি। তবে আর্জেন্টিনার এই প্রজন্মের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি যা চেয়েছিলাম সেটি পূরণে তারা সর্বোচ্চ দিয়ে লড়েছে। আমি আগের প্রজন্মের সঙ্গে বিশেষ কিছু জয়ের আশা করেছিলাম, যা তারা ডিজার্ভ করত।’

 

একসঙ্গে দেড়যুগ আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ডি মারিয়া ও মেসি। যদিও তার শেষ ম্যাচে পুরো সময় দীর্ঘদিনের বন্ধুকে মাঠে পেলেন না চিরচেনা এই ১১ নম্বর জার্সিধারী। ৬৬ মিনিটে অ্যাঙ্কলের ইনজুরি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন মেসি।

 

মেসির কান্না যেন বাধ মানছিল না কিছুতেই। পরে সেই বন্ধু থেকে পাওয়া অধিনায়কের আর্মব্যান্ড পরেই কলম্বিয়ার কাছ থেকে চ্যাম্পিয়ন মুকুট এনে দিয়েছেন ডি মারিয়া। তবে মেসির জন্য এদিন কিছুটা আক্ষেপও শোনা গেল তার কণ্ঠে।

 

Manual3 Ad Code

আর্জেন্টিনার হয়ে সবমিলিয়ে ১৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডি মারিয়া আরো বলেন, ‘আমি খুশি নই, কারণ সে (মেসি) এভাবে মাঠ ছেড়েছে। ডানপায়ের অ্যাঙ্কলে চোট পেয়েছে সে। তবে জয় পেয়েছি এবং এটাই মেসির জন্য আনন্দের। এটি সত্যিই দারুণ এক রাত।’

 

ডি মারিয়া বিদায়বেলায় আর্জেন্টিনার হয়ে এ নিয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code