কোম্পানীগঞ্জে কোয়ারিতে মাটি ধ্বসে ফের শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

কোম্পানীগঞ্জে কোয়ারিতে মাটি ধ্বসে ফের শ্রমিকের মৃত্যু

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনকালে মাটি ধ্বসে ফের ফারুক (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

সোমবার বেলা সোয়া ১১টার দিকে উৎমাছড়া পাথর কোয়ারিতে ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত ফারুক উপজেলার বিজয় পাড়ুয়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সকালের দিকে স্থানীয় আব্দুল হালিমের পাথরের কোয়ারিতে পাথর উত্তোলনকালে ধ্বসে মাটি চাপা পড়েন ফারুক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত দুই মাসে কোম্পানীগঞ্জে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code