ক্যান্সারে আক্রান্ত এমসি কলেজ শিক্ষার্থী রোকন বাঁচতে চান

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

ক্যান্সারে আক্রান্ত এমসি কলেজ শিক্ষার্থী রোকন বাঁচতে চান

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : মরণব্যধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেট এমসি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোকুজ্জামান খান। বর্তমানের ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রোকন। ভারতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

Manual5 Ad Code

সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া সারপার গ্রামের হাফেজ শামসুল হকের ছেলে মেধাবী রোকনুজ্জামান খান। নিয়মিতভাবে রোকনের শরীরে ব্লাড দিতে হচ্ছে। তার রক্তের গ্রুপ ও পজেটিভ।

রোকনের চিকিৎসার জন্য ইতিমধ্যেই তার পরিবার কয়েক লাখ টাকা খরচ করেছে। কিন্তু তাদের পক্ষে এতো বিশাল ব্যয়ভার বহন করা আর সম্ভবপর হচ্ছে না। মেধাবী রোকনুজ্জামান এখন হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে। হৃদয়বানদের বিন্দু বিন্দু সাহায্য থেকে গড়ে ওঠতে পারে স্বপ্নের মহাসাগর।

Manual2 Ad Code

রোকনের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা : যৌথ একাউন্ট, হালিমা খানম- শাহিন আহমদ, সঞ্চয়ী হিসাব নং- ০০০৭০৩১০০৫৩৯০৫
যমুনা ব্যাংক লিমিটেড, বিয়ানীবাজার শাখা, সিলেট।

Manual2 Ad Code

কিংবা সাহায্য পাঠান এই ঠিকানায়- মো. রোকনুজ্জামান খান, সঞ্চয়ী হিসাব নং- ১০৪৪০০০২২২৬৫৭, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিয়ানীবাজার শাখা, সিলেট।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code